আসামে বিমানবাহিনীর ঘাঁটিতে ভারতের সামরিক বিমান বিধ্বস্ত

by naymur bd1999

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি দূরবর্তী এলাকায় দেশটির সামরিক বাহিনীর সামরিক পরিবহন বিমান বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।
শনিবার (১৩ জুন) বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিমানবাহিনী জানায়, রাশিয়ায় নির্মিত অ্যান্তোনভ এএন-৩২ বিমানটি আসাম রাজ্যের জোড়হাট শহরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে হতাহত সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি এবং দুর্ঘটনার সময় বিমানে কতজন আরোহী ছিলেন তাও উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের যে ছবি প্রকাশ করেছে, তাতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং বিমানটি কয়েকটি টুকরো হয়ে গেছে বলে মনে হয়েছে।

দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান এএন-৩২ বিশেষভাবে উচ্চ পার্বত্য অঞ্চল এবং চরম আবহাওয়ায় ভালোভাবে পরিচালনার জন্য নকশা করা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী দেশের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সামরিক সরঞ্জাম ও বেসামরিক সহায়তা পৌঁছে দেয়ার কাজে এ ধরনের প্রায় ১০০টি বিমান ব্যবহার করে।

এই মডেলের বিমান সবশেষ ২০১৯ সালে চীনের সীমান্তের কাছে অরুণাচল প্রদেশ রাজ্যে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222