ঐতিহাসিক মসজিদে কুবা সম্প্রসারণে সৌদি সরকারের মহাপরিকল্পনা শুরু

by amirulislamluqman20@gmail.com

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উদ্যোগে মসজিদে কুবা সম্প্রসারণ ও এর পার্শ্ববর্তী এলাকা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উর্দু নিউজ সূত্রে সৌদি গণমাধ্যম সাবাক এর প্রতিবেদনে বলা হয়েছে, মদিনা মুনাওয়ারা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

ইসলাম ইতিহাসের প্রথম মসজিদে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী মসজিদে কুবার ধারণক্ষমতা বেড়ে ৬৬ হাজারেরও বেশি মুসল্লির নামাজ আদায়ের সুযোগ হবে। মসজিদ ও এর আঙ্গিনা মিলিয়ে আয়তন ৫০ হাজার বর্গমিটারেরও বেশি হবে। এতে ক্রমবর্ধমান সংখ্যক দর্শনার্থী ও মুসল্লিদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করা যাবে।

প্রকল্পটি সৌদি ভিশন ২০৩০ এর অংশ, যার অন্যতম অগ্রাধিকার হলো হারামাইন শরীফাইনসহ ইসলামী নিদর্শনগুলোর সেবা, ঐতিহাসিক মর্যাদা রক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে অবকাঠামো ও সেবার মানোন্নয়ন।

সূত্র: উর্দু নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222