লক্ষ্মীপুরে সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন, মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থলে খালের নীচ থেকে আরও ২ জনের লাশ উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।’
