সাপের কামড়ে পোরশায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

by amirulislamluqman20@gmail.com

নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ (১০) নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।

মারা যাওয়া আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্য শিক্ষার্থীদের সাথে উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222