শাপলা চত্বরের শহীদ পরিবারে অর্থ সহায়তা কার্যক্রম শুরু

by Fatih Work

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহত শহীদদের পরিবারে অর্থ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মাদপুরের হলি উম্মাহ সেমিনার কক্ষেএই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন
banner

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শহীদ পরিবারে যাদের প্রয়োজন আছে, তাদের মাসিক চলাচলের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি পরিবারকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হবে। তবে প্রয়োজন অনুযায়ী এই অর্থ কম-বেশি হতে পারে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত ওই মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রকাশ করেছে। সংগঠন জানিয়েছে, এটি একটি খসড়া তালিকা, যাচাই-বাছাই শেষে শহীদদের সংখ্যা আরও বাড়তে পারে।

শাপলা স্মৃতি সংসদ আশা করছে, এই সহায়তা শহীদ পরিবারগুলোকে দৈনন্দিন জীবন যাপনে সহায়তা করবে এবং তাদের ন্যায্য চাহিদা পূরণে সহায়ক হবে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।

সেদিন রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর আক্রমণ করে। ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222