প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

by Nur Alam Khan

রংপুর বিভাগে দুই দিনের সফরে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সফরকালে প্রধান অতিথি হিসেবে একটি কর্মশালায় অংশ নেন তিনি। তার উপস্থিতিতেই ওই কর্মশালায় এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে চলে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর।

বিজ্ঞাপন
banner

‎রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় ঘটে এ ঘটনা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ‎এসময় উপস্থিত ছিলেন।

ঘটনার প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরকম ঘটনা অনেক ঘটছে। আমরা মনে করি না, ফ্যাসিবাদ চলে গেছে; ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রতিফলন ঘটে। আমরা যখন যেটা টের পাই, তার বিষয়ে ব্যবস্থা নিই।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222