গাজায় ৪ ইসরাইলি সেনা নিহত

by Fatih Work

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একথা নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।

বিজ্ঞাপন
banner

প্রতিরক্ষা বাহিনী নিহত সেনাদের নাম প্রকাশ করেছে। তারা হলেন, মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। অন্য তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়।

আইডিএফ প্রাথমিক তদন্ত শেষে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাফার জেনিনা মহল্লায় অভিযানের সময় হামলার শিকার হন তারা। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং দুটি হামভি গাড়ি এরপ পেছনে চলে যাচ্ছিল।

এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনো তদন্ত চালাচ্ছে।

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222