দলীয়করণ এখনো রয়ে গেছে: ড. ইফতেখারুজ্জামান

by Nur Alam Khan

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে, এমন উদাহরণ খুবই বিরল। এখনো দলীয়করণ এখনো রয়ে গেছে, শুধু রূপ বদলেছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা— এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222