যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

by Nur Alam Khan

১০ বোতল বিদেশি মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়। ওই সময় তার ব্যাগ তল্লাশি করে সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ১০ বোতল বিদেশি মদ।

আটক ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিলেন।

আটক উত্তম হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222