গাজার গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ব্রাজিল

by Fatih Work

ব্রাজিল ঘোষণা করেছে যে, তারা আন্তর্জাতিক আদালতে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নিপীড়ন ও গণহত্যা বন্ধের মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পর এবার ব্রাজিলও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যার মামলা লড়তে অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন
banner

ব্রাজিলের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুলনা করেছেন ‘হলোকাস্ট’ এর সঙ্গে, যা নিয়ে তেলআবিবে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এদিকে হেগভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ব্রাজিলের মামলায় যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটি আন্তর্জাতিক আদালতের আর্টিকেল ৬৩ এর আওতায় আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222