ছাত্র হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ‘জাপানি হান্নান’ গ্রেফতার

by Fatih Work

ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’ অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময় সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যা মামলা। এর আগে তিনি একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলাও রয়েছে।

বিমানবন্দর থানার ওসি গণমাধ্যমকে জানান, ‘জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।’

‘জাপানি হান্নান’ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222