বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জামায়াতে ইসলামীর বক্তা আমির হামজা

by Nur Alam Khan

একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ায় আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিষয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (২১ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুফতি আমির হামজা।

তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল থাকা, ভারতীয় নায়িকা রাশমিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনাসহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে তিনি ইতোমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজ। কিন্তু সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। এসবের প্রেক্ষিতে তিনি ক্ষমা চেয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222