টঙ্গীবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল বেপরোয়া বাস

by Nur Alam Khan

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় ছয় বছরের মাদ্রাসা শিক্ষার্থী আরবী ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরবী ইসলাম স্থানীয় বেতকা আদর্শ মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাদ্রাসা শেষে সিরাজদিখান–মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফেরার সময় ঢাকা মেট্রো-১৫-০৫৬৫ নম্বরের একটি বেপরোয়া বাস আরবীকে চাপা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিশুর মৃত্যুর খবরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুনরায় ক্ষুব্ধ জনতা বাসটিকে রাস্তার পাশের খাদে ফেলে দেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার পর আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222