আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

by Nur Alam Khan

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিতর ব্যাপারে বিশ্ববাসীকে অবহিত করবেন তিনি।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি ও বিচার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।

এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তানসিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222