আফগানিস্তান সফর শেষে দেশে ফিরলেন আলেম প্রতিনিধি দল

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান সফর শেষে বাংলাদেশে নিরাপদে পৌঁছেছেন দেশের শীর্ষ আলেমদের প্রতিনিধি দল। সফরে ছিলেন মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমারাত এ ইসলামিয়া সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে এই প্রতিনিধি দল দেশটির প্রধান বিচারপতি, মন্ত্রী, শীর্ষ আলেম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। তারা মানবাধিকার, নারী অধিকার এবং অন্যান্য আন্তর্জাতিক সমালোচনার বিষয়ে বাস্তব অবস্থা পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিকেও এই সফরে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সফরের আগে ১৪ সেপ্টেম্বর তারা পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরাহ শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে তারা আফগানিস্তানের কাবুলে পৌঁছান। বাংলাদেশ খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা মামুনুল হক মধ্য এশিয়ার আরও কিছু দেশে সফর করবেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222