পিবিআইয়ের অভিযানে ফেনী থেকে অপহৃত কিশোরী উদ্ধার

by amirulislamluqman20@gmail.com

ফেনী সদর থেকে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফেনী জেলা। এসময় এজাহারনামীয় আসামী শাহরিয়া নাফিজ প্রকাশ মুন্সী (১৯) কে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল সাড়ে ৬টার দিকে ফেনী সদর মডেল থানাধীন পাঠান বাড়ী রোডে বাদীর ভাড়া বাসার নিচ থেকে তার মেয়েকে সিএনজি করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় নাফিজ মুন্সী। এ ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কমপ্লেইন পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু হওয়ার পর মামলাটি তদন্তের জন্য পিবিআই, ফেনী জেলায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
banner

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার আছমা আর জাহান, বিপিএম এর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জহির হোসেন, পিপিএম (বার) এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম সিএমপি ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়া সবুজবাগ আবাসিক এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও আসামী নাফিজ মুন্সীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নাফিজ মুন্সী অপহরণের কথা স্বীকার করেছে এবং ঘটনার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা জানিয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ডের কার্যক্রম চলছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222