শার্শায় ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

by amirulislamluqman20@gmail.com

বেনাপোল (যশোর) প্রতিনিধি>

যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক দ্রব্যসহ শাহজাহান আলী (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আব্দুর রাজ্জাক সরদার (৩৫) নামে অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার শাহজাহান আলী ওই গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম অভিযান চালিয়ে শাহজাহানের বাড়ির পাশের খড়ির ঘর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা এবং বিস্ফোরকের মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, গ্রেপ্তারকৃত শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামি আব্দুর রাজ্জাক সরদারকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222