ফ্রান্স ও জার্মানিতে মসজিদের পাশে শূকরের মাথা রেখে উস্কানি, ১১ সার্বিয়ান নাগরিক আটক

by amirulislamluqman20@gmail.com

সার্বিয়ান পুলিশ ফ্রান্স ও জার্মানির ধর্মীয় স্থাপনার অবমাননার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ চক্রটি এমন এক সন্দেহভাজনের প্রশিক্ষণপ্রাপ্ত, যিনি বর্তমানে পলাতক এবং একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন।

বুধবার (১ অক্টোবর) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের লক্ষ্য ছিল ঘৃণা, বৈষম্য ও সহিংসতা ছড়িয়ে দেওয়া, বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

রিপোর্টে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে প্যারিস ও আশপাশের এলাকায় নয়টি মসজিদের বাইরে শূকরের মাথা রাখা হয়, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। উল্লেখ্য, ইসলাম ধর্মে শূকরকে অপবিত্র প্রাণী হিসেবে ধরা হয়।

এর আগে গত এপ্রিলে প্যারিসে হলোকাস্ট স্মৃতিসৌধ, তিনটি উপাসনালয় ও একটি রেস্তোরাঁয় সবুজ রঙ ছিটিয়ে ভাঙচুর করা হয়েছিল। ওই ঘটনায় তিনজন সার্ব নাগরিককে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়।

সার্ব পুলিশ জানিয়েছে, সর্বশেষ গ্রেফতার অভিযান চালানো হয়েছে রাজধানী বেলগ্রেড ও দক্ষিণাঞ্চলীয় শহর ভেলিকা প্লানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বর্ণবাদ, ঘৃণামূলক কর্মকাণ্ড ও গুপ্তচরবৃত্তিসহ একাধিক অভিযোগে মামলা করা হবে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222