মূলধারার গণমাধ্যমে দ্বিচারিতা: শিরোনামেই পক্ষপাতিত্বের অভিযোগ

by hsnalmahmud@gmail.com

গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি দুটি ধর্ষণ ঘটনার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এই সমালোচনা তীব্র হয়।

প্রথম ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের এবং এক পূজা মণ্ডপের সহসভাপতি হলেও সংশ্লিষ্ট দৈনিকটির প্রতিবেদনে শিরোনাম ছিল অস্পষ্ট, এমনকি সংবাদে তার পূজা মণ্ডপের পদবির উল্লেখও করা হয়নি।

বিজ্ঞাপন
banner

কিন্তু দ্বিতীয় ঘটনায় অভিযুক্ত মুসলিম একজন ইমাম হলে সংবাদপত্রটি শিরোনামেই “ইমাম” পরিচয়কে জোরালোভাবে ব্যবহার করে এবং প্রতিবেদনের শুরুতেই তার সামাজিক পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরে। সমালোচকদের দাবি, এটি শুধুমাত্র তথ্য পরিবেশন নয়, বরং উদ্দেশ্যমূলকভাবে একটি সম্প্রদায়কে হেয় করার প্রচেষ্টা।

এই ধরনের পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, মূলধারার কিছু গণমাধ্যম বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে, অথচ অন্যদের ক্ষেত্রে একই অপরাধকে গোপন রাখে বা নরম ভাষায় উপস্থাপন করে।

সচেতন মহল মনে করছে, সাংবাদিকতার নীতি হলো সত্য ও নিরপেক্ষ তথ্য উপস্থাপন করা, কিন্তু দ্বিচারিতার কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বিকল্প অনলাইন প্ল্যাটফর্মগুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, যেখানে মূলধারার মিডিয়ার অসঙ্গতি ও পক্ষপাতের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যাচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222