কাতারে হামলার পর যুক্তরাষ্ট্র-আরব বিশ্বের চাপে পিছু হটতে বাধ্য হলেন নেতানিয়াহু: নিউইয়র্ক টাইমস

by Fatih Work

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের প্রবল কূটনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই চাপেই তিনি গাজা শান্তি পরিকল্পনায় কিছুটা নমনীয়তা দেখাতে বাধ্য হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) জিও নিউজ সূত্রে আমেরিকান দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দোহায় ইসরায়েলের বিমান হামলায় গাজা নিয়ে চলমান আলোচনাপ্রক্রিয়া ভেস্তে যায়। ওই হামলার ঘটনায় ওয়াশিংটনসহ গোটা আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
banner

দোহা হামলার পর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর কঠোর অবস্থানের ফলে ইসরায়েল অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় নমনীয় হতে বাধ্য হয়।

আরব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও নেতানিয়াহু পরিকল্পনার বেশ কয়েকটি ধারা পরিবর্তন করেছেন, যাতে ইসরায়েলের পক্ষে সুবিধাজনক অবস্থান তৈরি হয়। বিশেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গে সংশোধন আনা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে, তবে কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়ে পুরোপুরি গ্রহণ করেনি।

এর আগে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, দোহা হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222