কয়েকজন উপদেষ্টাকে অন্ধভাবে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ ইসলাম

by Fatih Work

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের প্রতি অতি আস্থা রাখাটা ছিলো তার জীবনের বড় ভুল। তাদের বিশ্বাস করে তিনি প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, অচিরেই ওই প্রতারক উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন।

বিজ্ঞাপন
banner

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা যুক্ত হন। পরে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপির নেতৃত্বে আসেন নাহিদ ইসলাম। বর্তমানে উপদেষ্টা পরিষদে রয়েছেন মাত্র দুইজন।

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা যদি উপদেষ্টা না হতো, সরকার তিন মাসও টিকত না। তবে কয়েকজন উপদেষ্টাকে অন্ধভাবে বিশ্বাস করাই ছিলো সবচেয়ে বড় ভুল- এমন মন্তব্যও করেন তিনি।

তিনি আরও দাবি করেন, উপদেষ্টাদের অনেকে ইতোমধ্যে ‘সেফ এক্সিট’ ভেবে রেখেছেন এবং কিছু রাজনৈতিক দলের সঙ্গে গোপন যোগাযোগও রাখছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222