ফুলবাড়ীতে ৫ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকার মোঃ এনামুল হক ওরফে এনা (২৮) ও ফুলবাড়ী থানাধীন নওদাবাশ এলাকার মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫)।

বিজ্ঞাপন
banner

আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন কাশিপুর এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি এনামুল এর নিজ বসতবাড়ি থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে ৫.১ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ ২ জনকে গ্রেফতার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222