আওয়ামী অর্থমন্ত্রী মুহিতের গাড়ি চালক গ্রেফতার

by amirulislamluqman20@gmail.com

আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স (৬১) কে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর আখালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির কতোয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

ফরহাদ বক্স মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন তিনি।

গ্রেফতারকৃত ফরহাদ বক্স ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত ৬ নং মামলার এজাহারনামীয় আসামী। সোমবার সাড়ে ৭টায় কতোয়ালীয় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খান সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করতে সমর্থ হন তাকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরওয়ানাভুক্ত আসামী ছিলেন ফরহাদ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222