নিম্নপর্যায়ে নয়, পিআর চাই উচ্চকক্ষে—সারজিস আলম

by Nur Alam Khan

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি প্রয়োগ করতে পারি। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন- তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী। তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।

তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত- তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন। আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222