শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গুমের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

by Fatih Work

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকজনকে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর গাজী তামিম বলেন, র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) মাধ্যমে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি এবং ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশনের (জেআইসি) মাধ্যমে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222