যুদ্ধবিরতি ঘোষণার পরও বাড়ল তেলের দাম

by Fatih Work

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার বদলে উল্টো বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
banner

তবে যুদ্ধবিরতির এ ঘোষণার মধ্যেই আন্তর্জাতিক তেলের বাজারেও অস্থিরতা লক্ষ করা গেছে।

ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে ৯৫ ডলারের নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় ১০০ ডলারে পৌঁছায়। মঙ্গলবার দিনশেষে, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৯৮ দশমিক ৪৮ ডলার দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি।
এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক প্রায় ২৯৩ পয়েন্ট কমে যায়। প্রযুক্তিভিত্তিক নাসডাক কম্পোজিট সূচকও একই হারে কমেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222