সদ্য সিজার হওয়া নবজাতক রেখে পরিক্ষার হলে মা

by Abid

কুড়িগ্রাম প্রতিনিধি: মাতৃত্ব আর পড়াশোনা দুটি গুরুদায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক দাখিল পরীক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিনদিন পরই অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নিজের দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের প্রবল ইচ্ছার প্রমাণ দিয়েছেন হাওয়া আক্তার নামের ওই শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন।

বিজ্ঞাপন
banner

পারিবারিক সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের গত ১৮ এপ্রিল একটি সিজারিয়ান অপারেশন হয়। অস্ত্রোপচারের পর তিনি শারীরিকভাবে যথেষ্ট দুর্বল থাকলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষাটি যেন নষ্ট না হয়, সেজন্য শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই কেন্দ্রে চলে আসেন তিনি। এদিন সকালে নিজের নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষায় বসেন তিনি।

পরীক্ষা চলাকালীন নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মা যেমন নিজের ক্যারিয়ারের লড়াই চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে সন্তানের যত্নের বিষয়টিও চলছিল সমানতালে। হাওয়া আক্তারের এই সাহসিকতা ও লড়াকু মানসিকতা দেখে স্থানীয় বাসিন্দারা বলছেন, শত প্রতিকূলতার মাঝেও লক্ষ্য থেকে না সরে দাঁড়ানোর এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। এটি প্রমাণ করে যে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, চলতি পরীক্ষায় তাদের কেন্দ্রে প্রায় ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে হাওয়া আক্তারের বিষয়টি সবার নজর কেড়েছে। মাত্র তিনদিন আগে বড় ধরনের অস্ত্রোপচার হওয়ার পরও তার পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্তটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। কেন্দ্র সচিবের পক্ষ থেকে পরীক্ষার্থীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ নজর রাখা হয়েছে বলেও তিনি জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222