খুলনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

by Fatih Work

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

খুলনা মহানগরীর খালিশপুরে পূর্ব শত্রুতার জেরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন
banner

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ খান খালিশপুরের হাউজিং বাজার বক্কর কলোনীর লেদু খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সবুজ খান সকালে বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কালাম (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৪০), পুত্র সোহেল (১৯), সুজন (১৮) ও সাগর (১৬), প্রতিবেশী নজরুল (৪৫) ও মণ্ডল (৪০) একযোগে ধারালো চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়।

তারা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222