ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ চলাকালে ফিলিস্তিনপন্থি এমপির প্রতিবাদ

by amirulislamluqman20@gmail.com

ইসরায়েলি পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় এক আরব সংসদ সদস্য বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) মিডিল ইস্ট আই সূত্রে জানা গেছে, ট্রাম্প ইসরায়েলে পৌঁছানোর পর তিনি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন। এরপর মিশরে যাওয়ার কথা রয়েছে, যেখানে গাজা শান্তি চুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি যৌথভাবে সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন
banner

ভাষণের সময় ইসরায়েলি আরব সংসদ সদস্য আইমান ওদে ট্রাম্পের বক্তব্যে বাধা দিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সংক্ষিপ্ত বিশৃঙ্খলার পর নিরাপত্তা কর্মকর্তারা সংসদে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরে নিশ্চিত করা হয় যে প্রতিবাদকারী সদস্য আইমান ওদেই ছিলেন, যিনি বামপন্থী রাজনৈতিক জোট ‘হাদাশ’ এর প্রতিনিধি।

ভাষণের আগে ওদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ লেখেন,

‘পার্লামেন্টে ভণ্ডামির সীমা ছাড়িয়ে গেছে। নেতানিয়াহু ও তার সরকারকে মানবতাবিরোধী অপরাধ এবং ফিলিস্তিনিদের রক্ত থেকে মুক্ত করা যায় না। আমি এখানে এসেছি কেবল যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির প্রতি সম্মান জানাতে।’

তিনি আরও বলেন, ‘সত্যিকারের ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা তখনই সম্ভব হবে, যখন ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকেও একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং দখলদারিত্বের অবসান ঘটবে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওদের এই সাহসী প্রতিবাদ ইসরায়েলি রাজনীতিতে বাড়তে থাকা বিভাজন এবং যুদ্ধবিরতি-পরবর্তী জটিল পরিস্থিতির প্রতিফলন।

এদিকে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ মধ্যপ্রাচ্যের এক নতুন ঐতিহাসিক যুগের সূচনা হচ্ছে। কেউ ভাবেনি আমরা গাজায় শান্তির প্রচেষ্টায় সফল হবো। বন্দুক এখন নীরব হচ্ছে, শান্তি আসছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল এখন যা কিছু শক্তির জোরে অর্জন করা সম্ভব ছিল, তা অর্জন করেছে। সময় এসেছে যুদ্ধক্ষেত্রের বিজয়কে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধির ভিত্তিতে রূপান্তর করার। গাজার পুনর্গঠনেই এখন মনোযোগ দিতে হবে।’

ট্রাম্প আরও জানান, ‘আরব ও মুসলিম দেশগুলো ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এটি ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত।’

সূত্র: মিডিল ইস্ট আই ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222