আমরা কারাগারে নয়, ইসরায়েলের কসাইখানায় বন্দী ছিলাম: মুক্ত ফিলিস্তিনি

by Fatih Work

গাজা শান্তি চুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা ভয়াবহ নির্যাতন ও অমানবিক পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন। তাদের ভাষায়, ‘আমরা কোনো কারাগারে নয়, বরং কসাইখানায় বন্দী ছিলাম।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) ডেইলি জং সূত্রে আরব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত বন্দীরা জানিয়েছেন, ইসরায়েলি জেলগুলোতে জীবনযাপন ছিল অকল্পনীয় কঠিন।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দী সাঈদ শাবির বলেন, ‘মুক্তি পাওয়ার পর আমার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। আমি বহুদিন সূর্যের আলো দেখিনি। এখন আমার হাতে হাতকড়া নেই, এই হাতগুলো মুক্ত। স্বাধীনতা অমূল্য।’

অন্য এক বন্দী আব্দুল্লাহ আবু রাফি জানান, ‘আমরা ওফের জেলে ছিলাম, কিন্তু সেটি কোনো জেলখানা নয়, একেবারে কসাইখানা। সেখানে বন্দীদের জন্য কোনো বিছানা ছিল না, কোনো মানবিক পরিবেশ ছিল না।’

আরেক মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসির আবু আমারা জানান, ‘আমাদের সেখানে খাওয়ার জন্য কিছুই দেওয়া হতো না। বরং মারধরই ছিল প্রতিদিনের ‘খাবার’। আমি গত চার দিন কিছুই খাইনি।’

মুক্তি পাওয়ার পর গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে আবেগঘন দৃশ্য দেখা যায়। বন্দীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন স্থানীয়রা।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222