‘জুলাই বিপ্লব ও অন্যান্য গল্প’ নামে এবার বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক নাঈমুল হাসান তানযীমের তৃতীয় গল্পগ্রন্থ । বইটির সিংহভাগ গল্পই জুলাইকেন্দ্রিক, যেখানে উঠে এসেছে দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে তেরোর শাপলা গণহত্যা এবং একুশের মোদীবিরোধী আন্দোলন—এই দুটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে লেখা গল্পগুলো বইটির মূল আকর্ষণ।
লেখকের লেখায় উঠে এসেছে সংগ্রাম, পরাজয় ও জীবনের হাহাকার। প্রতিটি গল্পে রয়েছে বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যা পাঠককে একদিকে ভাবাবে, অন্যদিকে আলোড়িত করবে। লেখার ভাষা সাবলীল, বর্ণনাশৈলী মনোমুগ্ধকর। পাঠক একবার শুরু করলে বইটি শেষ না করে থামতে পারবেন না।
বইটির প্রচ্ছদ এঁকেছেন আহমাদ যুবায়ের খান। ৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। প্রকাশ করেছে তাযকির পাবলিকেশন এবং বইমেলায় বইটি পাওয়া যাবে পড়প্রকাশ স্টল নং ৮২-তে। অনলাইন পরিবেশনায় রয়েছে ওয়াফিলাইফ।

সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা—লেখক নাঈমুল হাসান তানযীম আগামী দিনগুলোতেও আরও গভীর বাস্তবতার গল্প দিয়ে পাঠককে সমৃদ্ধ করবেন।
এনআর/
