ভারতের সফরে থাকা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী জানিয়েছেন, ইমারাতে ইসলামিয়া (আফগানিস্তান) দেশে দাইশ (আইএসআইএস) বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জন্য কোনো জমি ছাড়েনি।
মুত্তাকী এক সংবাদ সম্মেলনে বলেন, “নাটো ও যুক্তরাষ্ট্রের উপস্থিতির সময় আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বড় বড় দাইশ কেন্দ্র ছিল। তখনও আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। এরপর ইমারাতে ইসলামিয়া পুরো দেশ নিয়ন্ত্রণে নেওয়ার পর আরও বড় অভিযান চালানো হয়। বর্তমানে আফগানিস্তানের এক ইঞ্চি জমি পর্যন্ত দাইশ বা অন্য কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেই।”
তিনি আরও বলেন, আফগানিস্তান সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কোনো দেশের সঙ্গে অন্য দেশের কারণে শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করবে না।
সামরিক বিষয় বিশ্লেষক আসাদুল্লাহ নাদিম মন্তব্য করেন, “দাইশের সমস্যা আঞ্চলিক ও বৈশ্বিক। এটি সমাধানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।”
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পূর্বে জানিয়েছেন, দাইশের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। সূত্র: টোলোনিউজ
অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ
হাআমা/
