এইচএসসি পরীক্ষা দিতে এশিয়া কাপ খেলেননি সাকিব

by Fatih Work

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। সাফল্যের আনন্দে ভাসছেন অনেকে, আবার কারও সঙ্গী হয়েছে হতাশা।

প্রায় ১৭ বছর আগে তাদের মতোই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। সেবার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ২০০৮ সালের এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন ওই সময়ের তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার।

২০০৮ সালের এপ্রিলে পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন সাকিব। এরপর জাতীয় দল থেকে ছুটি নিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে মন দেন তিনি। মাত্র দেড় মাস পড়াশোনা করে মে মাসে শেষ দিকে পরীক্ষায় বসেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

ওই পরীক্ষার জন্য জুন মাসে ঘরের মাঠে হওয়া কিটপ্লাই কাপ ও পরে পাকিস্তানে হওয়া এশিয়া কাপে খেলা হয়নি সাকিবের। তার বদলি হিসেবে আরেক তরুণ ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ডেকে নিয়েছিলেন তখনকার নির্বাচক রফিকুল আলম।

পরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, ৩.৯০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাকিব।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222