গোল করে কেন কেঁদেছেন, জানালেন মেসি

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: কাতারে বিশ্বকাপ ট্রফি জেতার পর আর্জেন্টিনার এবারের অভিযানের শুরুটাও হলো স্বপ্নের মতো। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অতিমানবীয় হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসালেন। এমন দিনেও ভক্তদের নজর এড়ায়নি প্রথম গোল করার পর মেসির চোখের জল।

গোল উদযাপনের সময় আর্জেন্টাইন অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত তাকে আবেগতাড়িত করেছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।

বিজ্ঞাপন
banner

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।’

তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাঠে তার খেলা দেখে কে বলবে, সময়টা এত কঠিন ছিল? তিন গোল করে দলের বড় জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে মেসি বলছিলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আলজেরিয়া দলে দ্রুতগতির ও পরিশ্রমী কিছু খেলোয়াড় আছে। বল পেলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সৌভাগ্যক্রমে আমরা শুরুতেই এগিয়ে যেতে পেরেছি, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখি।’

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলেও আগামীর পথ মোটেও সহজ ভাবছেন না ৩৮ বছর বয়সী এই তারকা। তার মতে, এবারের বিশ্বকাপে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। মেসি বলেন, ‘গত বিশ্বকাপ থেকেই আমরা শিখেছি, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। সব দলই শক্তিশালী, সংগঠিত এবং নিজেদের মতো করে প্রস্তুত। প্রতিটি ম্যাচই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222