টিএসসি-রাজু ভাস্কর্য এলাকায় ‘মেসি মেসি’ স্লোগানে মেতেছেন ভক্তরা

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় ‘মেসি মেসি’ স্লোগানে মেতে উঠেন আর্জেন্টিনার সমর্থকরা।

বুধবার (১৭ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন তারা।

বিজ্ঞাপন
banner

জয়ের পর মালিহা নামে এক আর্জেন্টাইন সমর্থক জানান, গতকাল রাত থেকে অনেকেই প্রেডিকশন (পূর্বাভাস) করেছিলেন আর্জেন্টিনা হয়ত অন্য দলগুলোর মতো ড্র করবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এক লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে গুঁড়িয়ে গেছে আলজেরিয়ার রক্ষণভাগ। আজ আর্জেন্টিনা যে খেলা দেখিয়েছে, সেটার ধারাবাহিকতা বজায় থাকলে এবারের কাপটাও মেসির হাতেই উঠবে বলে আশা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, মেসিকে কেন ফুটবলের জাদুকর বলা হয়, সেটা আজ তিনি আবারও প্রমাণ করে দিলেন। আর্জেন্টিনা আজ যেভাবে নান্দনিক ফুটবল খেলেছে, তার ধারাবাহিকতা রাখতে পারলে এবারও ভালো কিছু হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222