রাকসু নির্বাচন: রাবির গেটের সামনে অবস্থান বিএনপি-জামায়াতের

by Fatih Work

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে ভোট গণনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা, বিনোদপুর ও মেইন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

বিজ্ঞাপন
banner

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, মূলত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এসেছেন তারা।

এদিকে সাংবাদিক পরিচয় জানার পর জামায়াতের কোনো নেতাকর্মী মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে। দুপুরে দুই দলের নেতাকর্মীরা একসাথে খিচুড়ি রান্না করেও খেয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222