নরেন্দ্র মোদি ডোলান্ড ট্রাম্পকে ভয় পান: রাহুল গান্ধী

by amirulislamluqman20@gmail.com

রাশিয়া থেকে তেল কেনা বন্ধের সিদ্ধান্তে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর সমালোচনায় মুখর করেছে।

কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে বলেন, ‘নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টের ভয় পান, তাই ট্রাম্পকে সুযোগ দিয়েছেন ঘোষণা করার যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও লেখেন, ‘বারবার অপমানিত হওয়ার পরও মোদি ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, গাজা সম্মেলনে যোগ দেননি, এমনকি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মিথ্যা দাবিরও প্রতিবাদ করেননি।’

অন্যদিকে, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে তীব্র ব্যঙ্গ করে মোদিকে আখ্যা দিয়েছেন ‘নরেন্দ্র কমপ্লিট সারেন্ডার’ (সম্পূর্ণ আত্মসমর্পণকারী মোদি) নামে।
কংগ্রেসের যোগাযোগবিষয়ক সাধারণ সম্পাদক জয়ারাম রমেশও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের সিদ্ধান্তকে সরকারের ‘জনবিরোধী ও পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।

তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে।

ভবিষ্যতে ভারত সম্পূর্ণভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222