পর্তুগালের পার্লামেন্টে নিকাব নিষিদ্ধ করতে বিল পাস, ৪ হাজার ইউরো জরিমানার প্রস্তাব

by Fatih Work

পর্তুগালে উন্মুক্ত স্থান বা জনসমক্ষে ‘লিঙ্গ বা ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। উগ্রডানপন্থি চেগা পার্টি এই বিলটি উত্থাপন করেছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) পার্লামেন্টে পাস হওয়া বিলে জনসমক্ষে নিকাব পরার কারণে ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে কাউকে তা পরতে বাধ্য করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে বিমান, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরা যাবে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এখন সাংবিধানিক বিষয়-সম্পর্কিত আইন পর্যালোচনার দায়িত্বে থাকা সংসদীয় কমিটিতে বিলটি নিয়ে আলোচনা হবে। তবে বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লেখাবে, যারা জনসমক্ষে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ।

শুক্রবার যখন চেগা নেতা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা এই বিল উত্থাপন করেন, তখন বামপন্থি দলগুলোর বেশ কয়েকজন নারী আইনপ্রণেতা এই বিলটির বিরোধিতা করেন। কিন্তু মধ্য-ডানপন্থি জোটের সমর্থনে এটি শেষ পর্যন্ত পাস হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222