সৌদি আরবের নতুন ঘোষণায় লাখো প্রবাসীর স্বস্তি 

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের শ্রম খাত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কুওয়া’ একটি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসীর কল্যাণে। এতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করতে হবে।

কোনো কর্মীর ওয়ার্ক পারমিট না থাকলেও ইকামা মেয়াদ অন্তত ১৮০ দিন থাকতে হবে। কিন্তু ১৮০ দিনের কম হলে ইকামা-ওয়ার্ক পারমিট দুটিই একসঙ্গে নবায়ন করতে হবে। কর্মীকে বৈধ পারমিট ছাড়া কাজ করানো যাবে না। কর্মীর মেয়াদ শেষ হওয়ার আগেই সব বকেয়া নিয়োগকর্তাকে বহন করতে হবে।

বিজ্ঞাপন
banner

কারা এই সুবিধার আওতায় পড়বেন : ১. যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়ে গেছে।

২. যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।

পরিস্থিতি সংশোধন করার ক্ষেত্রে প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বিপুল সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে। এতে সৌদির শ্রমবাজারে নিয়ম প্রতিপালনের উন্নয়ন হবে।

ব্যবসায়ী এবং কর্মীদের পরিস্থিতি বিবেচনা করে সংশোধনের সুযোগ দিতেই এই সময়সীমা বছরের শেষ দিন পর্যন্ত সময় বাড়ানো হলো। এর ফলে নিয়োগকর্তারা কোনো আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের কাগজপত্র বৈধ করার সুযোগ পাবেন।

নিয়োগকর্তা ও কর্মীদের জন্য করণীয় : মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বর্ধিত সময়সীমা দেয়া হলেও অবহেলা করার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি সংশোধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222