শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো জায়গা কর নিয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হারের হতাশার সঙ্গে লাল কার্ডের তিক্ততাও সঙ্গী হলো ইকুয়েডরের। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপি।

ঘটনার শুরু ৯০+৪ মিনিটে। ইকুয়েডরের কেন্দ্রি পায়েজ মাঝমাঠে হতাশা থেকে করা এক ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণ পর অফ দ্য বল অবস্থায় হিনকাপিয়ে ও মেক্সিকোর সান্তিয়াগো গিমেনেজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর গিমেনেস অভিযোগ করেন, হিনকাপিয়ে তার মুখ চেপে ধরেছিলেন। টেলিভিশন রিপ্লেতে সেই অভিযোগের সত্যতাও ধরা পড়ে। নতুন শাস্তিমূলক নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের মুখে হাত দেওয়ার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে রেফারি ভিডিও সহকারী পর্যালোচনার পর হিনকাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখান।

এর আগেই দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল মেক্সিকো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে তারা বিশ্বকাপের নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222