খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by amirulislamluqman20@gmail.com

আগামী ১৫ নভেম্বর ২০২৫ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় শহরের ডিআইটি মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও আমলাপাড়া মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়াল।

বিজ্ঞাপন
banner

মতবিনিময় সভায় সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর  শুক্রবার ডিআইটি মসজিদের সামনে একটি সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন থানাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ, সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাফেজ আতাউল হক সরকার, মুফতী মুসা কাসেমী, মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম সিলেটী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সোনারগাঁ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন খান, সেক্রেটারি মুফতী আবু বকর কাসেমী, মুফতী সাঈদুর রহমান, চাষাঢ়া বাগে জান্নাত মাদরাসার মুহতামিম মুফতী আব্দুর রহীম, দেওভোগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদ, আদর্শনগর মাদরাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, মোবারক মাদরাসার মুহতামিম মুফতি মানছুর জাহান কাসেমী, রুপগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা ইউসুফ, মাওলানা মাহবুব, মাওলানা আল-আমীন, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, বন্দর থানা উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জুনায়েদ ফয়েজী, খতমে নবুওয়ত বন্দর থানার সাংগঠনিক সম্পাদক মুফতী সালমান রফিকী, মাওলানা শাহজালাল, মাওলানা মামুন প্রমুখ৷

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222