মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়ার মাহফিল উপলক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

by Nur Alam Khan

মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়ার ২৬তম বার্ষিক মাহফিল সফল করার লক্ষ্যে নিজস্ব মিলনায়তনে বৃহস্পতিবার এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইসলামুল হক।

বিজ্ঞাপন
banner

সভায় উপস্থিত ছিলেন মাদরাসার জমিদাতা মরহুম আমজাত হোসেন মোল্লা সাহেবের বড় ছেলে জনাব সুমন মিয়া, জনাব ইবরাহীম, জনাব আমীর হোসেন, জনাব আবুল কালাম মেম্বার, জনাব ফিরোজ আহমাদ, জনাব সবুজ, জনাব হাজী আনিসুর রহমান, জনাব সোহাগসহ এলাকার বহু মান্যগণ্য ব্যক্তি।

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, আসন্ন মাহফিল সফল করতে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য। বক্তারা মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং এলাকার সঙ্গে সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

এ অনুষ্ঠানে স্থানীয়দের অংশগ্রহণ ও মতবিনিময়কে মাদরাসার বার্ষিক মাহফিলকে আরও সুসংগঠিত ও সফল করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222