গাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, যদি ইসরায়েল মধ্যপ্রাচ্যে একীভূত হতে চায়, তবে তাকে ফিলিস্তিনিদের উন্নয়ন ও সফলতার সুযোগ করে দিতে হবে।
আমেরিকান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘আমরা ইসরায়েলি নেতৃত্বকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই তা হলো, এখন যখন যুদ্ধ শেষ হয়েছে, ইসরায়েলের উচিত মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ফিলিস্তিনি জনগণের কল্যাণ ও উন্নয়নের পথ খোঁজা।’
এদিকে কুশনার, ভেনেস এবং স্টিভ উইটকফ যুদ্ধবিরতি বজায় রাখার উদ্যোগে ইসরায়েল যাচ্ছেন বলে জানা গেছে।
কুশনার আরও বলেন, ‘মধ্যস্থতাকারীদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হামাস সঠিকভাবে চুক্তি মেনে চলছে। যদিও পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, তবুও বর্তমানে হামাসকে চুক্তি বাস্তবায়নের চেষ্টা করতে দেখা যাচ্ছে।’
অন্যদিকে, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজ ইসরায়েল পৌঁছাবেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
