ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হাক্কানী বলেছেন, মুজাহিদরা কখনোই বাতিলের কাছে নত হয়নি এবং কোনোদিন আত্মসমর্পণও করেনি। বরং তারা প্রতিরক্ষা ফ্রন্টে তথা সীমান্ত ও সম্মুখভাগে দৃঢ় অবস্থান নিয়ে নিজেদের জিহাদ ও ত্যাগের মাধ্যমে তা আগলে রেখেছে।
তিনি বলেন, কঠিন সময় ও বড় বড় চ্যালেঞ্জকেও তারা গুরুত্ব দেয়নি। নানা কষ্ট ও প্রতিবন্ধকতার মাঝেও আল্লাহ তায়ালা তাদের দান করেছেন দৃঢ়তা, অবিচলতা এবং উচ্চ মনোবল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মুজাহিদদের কাছে শহীদ হওয়া একটি অনন্য নিয়ামত হিসেবে বিবেচিত হয়। আল্লাহর পথে মৃত্যু তাদের দৃষ্টিতে মহান লক্ষ্য, যার দিকে তারা আন্তরিক আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যায়। সূত্র: হুরিয়াত রেডিও
হাআমা/
