ইরান ইস্যুতে মুসলিম দেশগুলোকে যে আহ্বান জানালেন মাওলানা ফজলুর রহমান

by hsnalmahmud@gmail.com

যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রভাবশালী ইসলামি নেতা মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, এই সময়টিকে কাজে লাগিয়ে পাকিস্তানসহ চারটি মুসলিম দেশকে আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাওলানা ফজলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের হামলা আপাতত বন্ধ থাকায় পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এসেছে। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানসহ মুসলিম বিশ্বের কয়েকটি রাষ্ট্রকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, মুসলিম উম্মাহকে এই বিষয়ে একমত হতে হবে যে, ইসরায়েলের অস্তিত্ব এখন বৈশ্বিক শান্তির জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, আরব ও উপসাগরীয় দেশগুলোকে বুঝতে হবে—ফিলিস্তিন এবং বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) স্বাধীন না হলে তাদের উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন পূরণ হবে না। তিনি দাবি করেন, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

এ সময় তিনি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222