চীনের বিশেষ দূতের সঙ্গে আফগান প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের জন্য চীনের বিশেষ প্রতিনিধি ঝাও শিং উরুমকি আলোচনার পর ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী মাওলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে চলমান আলোচনার বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চীন পক্ষও ভবিষ্যৎ আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানায়।

শুত্রবার (১০ এপ্রিল) এ খবর জানায় আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ।

বিজ্ঞাপন
banner

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে মাওলভী ইয়াকুব মুজাহিদ বলেন, আফগানিস্তানের নিরাপত্তার পর আঞ্চলিক নিরাপত্তা ইসলামী আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমস্যার সমাধানে আলোচনাকে গুরুত্ব দেওয়া হয় এবং ইসলামী আমিরাতের অবস্থান ধৈর্য, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে। তবে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা তাদের বৈধ অধিকার ও জাতীয় দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিকে তারা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ ইমেল শের আলী বলেন, আফগানিস্তান একটি নিরাপদ দেশ এবং এটি কোনো দেশের জন্য হুমকি নয়। তবে দেশের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার এবং কেউ হামলা করলে তার জবাব দেওয়া হবে।

সামরিক বিশ্লেষক আসাদুল্লাহ নদীম বলেন, আফগানিস্তান আঞ্চলিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু। তাই শুধু চীন নয়, বরং সব প্রতিবেশী ও আঞ্চলিক দেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি চীন কাবুল ও ইসলামাবাদের প্রতিনিধিদের মধ্যে সাত দিনের আলোচনা আয়োজন করে। আলোচনা শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এসব বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে।

অনুবাদ: আমানুল্লাহ নাবিল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222