হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

by hsnalmahmud@gmail.com

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222