আফগানিস্তানে অর্থনৈতিক প্রকল্প বাড়াচ্ছে তুরস্ক, ভিসায় আসছে বিশেষ সুবিধা

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে অর্থনৈতিক প্রকল্পের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। একইসঙ্গে রোগী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

বুধবার আফগানিস্তানের হেরাত প্রদেশের গভর্নর মাওলানা নূর আহমদ ইসলাম জারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত সাদিন ই ইলদিজ।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রদূত জানান, আফগানিস্তানে তুরস্কের অর্থনৈতিক প্রকল্প আরও সম্প্রসারিত করা হবে এবং রোগী ও ব্যবসায়ীদের জন্য ভিসা গ্রহণে বিশেষ সুবিধা ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করা হবে।

বৈঠকে তিনি হেরাতের অর্থনৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, লৌহপথ সম্প্রসারণ এবং আঞ্চলিক ট্রানজিট সংযোগ সড়কগুলোর উন্নয়নকে ভবিষ্যৎ সহযোগিতার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে তুলে ধরেন।

অন্যদিকে হেরাতের গভর্নর মাওলানা নূর আহমদ ইসলাম জার প্রদেশটির খনিজ সম্পদ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি এসব খাতে তুর্কি বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান। সূত্র: হুরিয়াত রেডিও

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222