‘আফগানরা কখনোই নিজ ভূমিতে কোনো বিদেশি বাধা মেনে নেবে না’

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের সীমান্ত, জাতিগত বিষয় ও গোত্র মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল্লাহ নূরী বলেছেন, বিতর্কিত ডুরান্ড লাইনে কাঁটাতারের বেড়া আফগানদের কাছে জাতির বুকে চাপানো তারের মতো। তিনি জোর দিয়ে বলেন, আফগানরা কখনোই তাদের ভূমিতে আরোপিত কোনো বিদেশি বাধা মেনে নেবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের কার্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক, গোত্রপ্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নূরী বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সীমান্তকে স্বীকৃতি দেয় না এবং এ অবস্থান বহুবার স্পষ্টভাবে জানানো হয়েছে।

বৈঠকে তিনি আরও বলেন, বর্তমান শাসনব্যবস্থা জনগণের মধ্য থেকেই এসেছে এবং জনগণের সহযোগিতা ও সমর্থন এই পর্যায়ে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি জানান, এই ব্যবস্থা সব আফগানদের এবং দেশের সব নাগরিককে সমানভাবে বিবেচনা করা হয়। তার দাবি অনুযায়ী, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে হাজারো গোত্রীয় ও স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের জিরগা ও গোত্রীয় সমন্বয় বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আলী জান আহমদ বলেন, যে কোনো সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার সফলতার অন্যতম প্রধান শর্ত হলো জনগণের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক ঐক্য।

তিনি দাবি করেন, আফগান জাতির মধ্যে এমন ঐক্য বিদ্যমান রয়েছে।

বৈঠকে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষক ও গোত্রপ্রধানরাও বর্তমান ব্যবস্থার সঙ্গে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আফগান জনগণ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর পাশে থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা করবে। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আতাউল্লাহ নাবহান

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222