দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার

by Fatih Work

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে কেরালার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাড ছুঁতেই হেলিকপ্টারের ওজনে তার একটি অংশ ভেঙে পড়ে। তাতে হেলিকপ্টারটি এক দিকে হেলে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং ফায়ারসার্ভিসকর্মীরা দ্রুত সেটিকে সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই ঘটনারই একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) চার দিনের সফরে কেরালা গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার তার শবরীমালা মন্দিরে যাওয়ার কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে পৌঁছায়। অবতরণের পরই অতিরিক্ত ভারের ফলে হেলিপ্যাডের একাংশ ভেঙে গিয়েছে বলে ভিডিওতে দেখা গেছে। জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ ফায়ারসার্ভিস ও পুলিশকর্মীরা ঠেলে হেলিকপ্টারটিকে সোজা করে দেন। ভিডিওকে দেখা গেছে নিরাপত্তা ও দমকলের কর্মীরা হাত দিয়ে ঠেলে হেলে পড়া কপ্টারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণের রাজ্যে চার দিনের সরকারি সফরে তিরুঅনন্তপুরমে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানানোর জন্য কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উপস্থিত ছিলেন। বুধবার সকালে পাঠানমথিট্টা জেলায় যান রাষ্ট্রপতি। এখানেই শবরীমালার পাহাড়ি মন্দিরটি অবস্থিত।

সূত্র: আনন্দবাজার।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222